বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পুকুরের পানিতে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হোসাইন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (পশ্চিমপাড়া)  গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন মিয়া ওই গ্রামের ছামিউল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, হোসাইন মিয়ার বয়স যখন ২ মাস, তখন থেকে তার বাবা ছামিউল ইসলাম ও মা হেপী বেগম শিশুটিকে দাদা-দাদীর কাছে রেখে ঢাকায় গিয়ে জীবিকা নির্বাহ করছেন। এরপর থেকে দাদা বেলাল হোসেন ও দাদী কোহিনুর বেগমের স্নেহ-যত্নে বেড়ে উঠে হোসাইন মিয়া। এরই একপর্যায়ে বুধবার দুপুরের দিকে দাদী কোহিনুর বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে সবার অজান্তে হোসাইন মিয়া নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির উত্তর পাশে কাদের মিয়ার পুকুরে শিশুকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরবর্তী সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসাইন মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে চেয়ারম্যানসহ ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে হোসাইন মিয়া নামের এক শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পুকুরের পানিতে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩