বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আখিরা নদীতে নিখোঁজ নারীর মরদেহ ভেঁসে উঠলো করতোয়ায়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আখিরা নদী নিখোঁজ হওয়া আছিয়া বেগম (৫৫)  নামের এক নারীর মরদেহ ভেঁসে উঠেছে করতোয়া নদীতে।

বুধবার (১৮ অক্টোবর) পলাশবাড়ী-ঘোড়াঘাট উপজেলার অংশে করতোয়া নদীর কচুরি পানার সাথে মরদেহটি ভেঁসে ওঠে।

আছিয়া বেগম পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত মেরাজ হোসেনের মেয়ে।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে পলাশবাড়ী উপজেলার খোদ্দটেংড়া গ্রামের আখিরা নদী পারা হতে গিয়ে নিখোঁজ হয় ওই নারী । সেইদিন ডুবুরি দল খোঁজাখুঁজি করেও আছিয়াকে উদ্ধার করতে পারেনি।

এরই ধারবাহিকতায় আজ বুধবার ওইস্থানের করতোয়া নদীতে আছিয়ার মরদেহ ভেঁসে ওঠলে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস সদস্যরা এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগীতায় নদী থেকে আছিয়ার মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, উদ্ধার হওয়া মরদেহটি পলাশবাড়ীর আছিয়া বেগমের। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

আখিরা নদীতে নিখোঁজ নারীর মরদেহ ভেঁসে উঠলো করতোয়ায়

প্রকাশের সময়: ০৫:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩