সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাহকের চা পানে ৮ ভরি স্বর্ণ খোয়া গেল জুয়েলার্সের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি জুয়েলার্সে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এ দোকানের মালিক ও কারিগরকে চায়ের সঙ্গে চেতনা নাশক খাইয়ে ৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে ওই শহরের চৌমাথা মোড় সংলগ্ন ধাপেরহাট সড়কে অবস্থিত  মা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত খগেন্দ্র নাথ সরকারের ছেলে বাবলু চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে জুয়েলার্সী ব্যবসা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের দিকে নারীসহ ৩ জন গ্রাহক সেজে স্বর্ণের জিনিস কিনতে আসে। এরপর ওই ৩ জন নিজেই অন্যত্র থেকে চা নিয়ে জুয়েলার্সের মালিক বাবলু চন্দ্র সরকার ও কারিগর নির্মল চন্দ্র সরকারকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পরই বাবলু চন্দ্র অচেতন হয়। এবং নির্মল চন্দ্রও মানসিকভাবে এলোমেলো হয়ে পড়ে। এ সুযোগে জুয়েলার্সটির সিন্দুকে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় ওই চক্ররা।

এ তথ্য নিশ্চিত করে মা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী বাবলু চন্দ্র সরকার বলেন, ছন্মবেশী ওইসব গ্রাহকের নিয়ে আসা চা পান করার পরই আমি আর কিছুই বলতে পারছিলাম না। শরীর ঝি-ঝি অনুভব হওয়ার সাথে যেন ঘুমিয়ে পড়রছিলাম। এ অবস্থায় আমার দোকানের প্রায় ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়েছে। ওই ৩ জনের মধ্যে একজন নারীকে আমি মৌখিকভাবে চিনি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, চুরির ঘটনাটি জানা নেই। এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।

প্রকাশের সময়: ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩