সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দু্র্গোৎসবে কুড়িগ্রামে উপহার সামগ্রী ও চাল বিতরণ

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই স্লোগানে কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকন্ঠ এলাকায় ছয় শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে  শাড়ী, ধুতি, গেঞ্জি, চাল ও  ইউনিয়নের ১২টি মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটিএম আখতার হোসেন চিনু, সাধারণ সম্পাদক আবু সালেহ মজনু। এছাড়া বেলগাছা ইউপি সদস্য মো. আবুল হোসেন, আলমগীর কবির, অনিল চন্দ্র দাস, আমিনুল ইসলাম, আনোয়ারা বেগম, সাজেদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, সিনিয়র অপারেশন কন্ট্রোলার আখতার আহসান, বিশিষ্ট ব্যবসায়ী অসীম ঘোষ।

প্রকাশের সময়: ০৬:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩