সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাছ চাষির স্বপ্ন কেড়ে নিল দুর্বৃত্তরা

কৃষক রনি মিয়া (৪০)। মাছ চাষই চলে তার জীবিকা। লাভের স্বপ্নে ঋণ এ বছর পুকুরে ছাড়ছিলেন পোনা। ইতোমধ্যে বিক্রির উপযোগি হয়েছিল। এরই মধ্যে বিষ প্রয়োগে প্রায় ১০০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

সরেজমিনে শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের মালটিয়া গ্রামের রনি মিয়ার মৎস্য খামারে দেখা গেছ- মরা মাছের দৃশ্য। এসময় চরম দুশ্চিন্তায় রয়েছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের সোবহান মিয়ার ছেলে রনি মিয়া দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছরে তার ৫০ শতক পুকুরে পোনা ছেড়েছেন। ইতোমধ্যে সেই পোনাগুলো ধীরে ধীরে বড় হয়। এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষ প্রয়োগে  কেবা কারা ওই মাছগুলো মেরে ফেলেছে।

এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত রনি মিয়া বলেন, লাভের আশায় ঋণ নিয়ে এ বছরের মাছ চাষ করছিলাম। এ থেকে প্রায় ৫ লাখ টাকার মাছ বিক্রির পরিকল্পনা ছিলো। কিন্তু সেই মাছগুলো কেবা করা বিষ দিয়ে মেরে ফেলেছে। এখন আমি কীভাবে ঘুরে দাঁড়াবো, সেই চিন্তায় ভুগছি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

মাছ চাষির স্বপ্ন কেড়ে নিল দুর্বৃত্তরা

প্রকাশের সময়: ০৮:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩