বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকের পিঠে স্কুল ব্যাগ, ভেতরে ৫ কেজি গাঁজা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় তাকেও আটক করা হয়।

শনিবার (২১ অক্টোবর) উপজেলার বেলকা বাজার থেকে ওইসব গাঁজা জব্দসহ শাহিদুল ইসলামে আটক করা হয়েছে।

শাহিদুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক আসারু গ্রামের মৃত সাখাওয়াত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহিদুলের পিঠে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৫ কেজি শুকনো গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, জব্দ করা গাঁজার দাম প্রায় ৫০ হাজার টাকা। ধৃত শাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বিএনপির নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

যুবকের পিঠে স্কুল ব্যাগ, ভেতরে ৫ কেজি গাঁজা

প্রকাশের সময়: ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩