সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রথম দুর্গোৎসবে অংশগ্রহণ করে আনন্দিত:  লিঁয়েনন্দ্রো গাবার্দি 

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি বলেন, আমি অনেক খুশি দুর্গাপূজায় অংশগ্রহণ করে। বাংলাদেশে এসে সর্ব প্রথম এমন আয়োজনে ভালো লাগছে। লালমনিরহাটে শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব -২০২৩ মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাটের সাপটানা বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব সড়কে দেববাড়ি পূজা মন্ডপে এ মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
দেববাড়ি পূজা মণ্ডপের সম্পাদক জয়ন্ত কুমার দেব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়, গ্লামার ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জাহাঙ্গীর আলম জয়। এ সময় ভক্ত স্বজনমন্ডলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি বলেন, আমি অনেক খুশি দুর্গাপূজার অংশগ্রহণ করে। বাংলাদেশে এসে সর্ব প্রথম এমন আয়োজনে ভালো লাগছে। বাংলাদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদেরকে এভাবে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে যাবে।
পরে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনরারী কনস্যুল লিঁয়েনদ্রো গাবার্দি লালমনিরহাট জেলা শহরের গোশালা বাজার পূজামন্ডপ, কাচারী বাড়ি পূজামন্ডব ও কালীবাড়ীর একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির অবস্থিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।
লালমনিরহাট জেলায় ৪৭৬ টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসন।

প্রকাশের সময়: ০৬:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩