সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অটোবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অটোবাইক চালক রাজু মিয়া হত্যা মামলার  আসামি রাজেন্দ্র নাথকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ার পাড়া গ্রামের বাড়ি থেকে রাজেন্দ্র নাথকে গ্রেফতার করা হয়।

আসামি রাজেন্দ্র নাথ ওই গ্রামের বিশ্বনাথ বিশু ও রিনা বালার দম্পতির ছেলে।

হত্যার শিকার রাজু মিয়া দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলাম ভুন্দুর ছেলে।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকালের দিকে অটোবাইক নিয়ে রাজু মিয়া বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তার বড় ভাই আজিজার রহমান মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কিন্তু ফোন বন্ধ পায়। এরই ধারাবাহিকতায় পরদিন ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের ডা. নাজিবুদ্দিনের বাড়ির  পেছনে  রেল লাইননের পাশে গলাকাটা লাশের খবর দেয় স্থানীয়রা। এসময় সেখানে গিয়ে পরিবারের লোকজন রাজুকে শনাক্ত করেন। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরই মধ্যে অন্যান্য আসামিরা গ্রেফতারের পর তারা আদালতের মাধ্যমে জামিনে আসে। তবে পলাতক ছিলেন আসামি রাজেন্দ্র নাথ। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এই মামলার তদন্তকারী এসআই তারিকুল ইসলাম টুটুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে আসামি রাজেন্দ্র নাথকে  গ্রেফতার করা হয়।

প্রকাশের সময়: ০৩:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩