সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তোশকের নিচে মিলল ইয়াবা, কারবারি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় নুর আলম (৩২) নামের এক মাদক কারবারির খাটের তোশকের নিচ থেকে ও তার হাতে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে  গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (২২ অক্টোবর) উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রাম থেকে ওইসব ইয়াবা জব্দসহ নুর আলমকে গেফতার করা হয়।

নুর আলম  ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার ওপর নুর আলমের কাছে থাকা কস্টেপ মোড়ানো ৩০ পিস এবং তার শয়ন ঘরে খাটের তোশকের নিচ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে  গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জাগো২৪.নেট-কে জানান, গ্রেফতার নুর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সকল অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

প্রকাশের সময়: ০৯:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩