বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির উঠানে খেলছিল শিশু, পুকুরে মিলল লাশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইউসুব আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির উঠানে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে শিশুটি মারা যায়।

সোমবার (২৩ অক্টোরব) দুপুরের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাড়ানাটা (রাইসমেল) গ্রামে এ ঘটনা ঘটে। ইউসুব আলী ওই গ্রামের মুছা আলীর ছেলে।

স্বজনরা জানায়, ইউসুব আলী ওই সময় বাড়ির উঠানে খেলছিলো। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে নিজস্ব পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সংরক্ষিত সদস্যা মোছা. পিয়ারী বেগম বলেন ওইস্থানে ইউসুব আলী নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

জনপ্রিয়

বাড়ির উঠানে খেলছিল শিশু, পুকুরে মিলল লাশ

প্রকাশের সময়: ০৭:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩