বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ঈদগাহ মাঠ দিয়ে রাস্তা নির্মাণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Exif_JPEG_420

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে ঈদগাহ মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সাধারণ মানুষ ও মুসুল্লীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর)  এলাকাবাসী ও মুসুল্লীরা ঈদগাহ মাঠে জরো হয়ে ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্ট করে এর মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এসময় বক্তব্য রাখেন, ঈদগাহ মাঠের সভাপতি শাহ মো. জরজিস আলী, সাধারণ সম্পাদক শাহ মো. রেজাউল কবির, বীরমুক্তিযোদ্ধা খাদেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, আতোয়ার রহমান, মধু মিয়া প্রমুখ।

বক্তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, আমি যে অবস্থায় রাস্তা পেয়েছি সে অবস্থায় আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কেউ যদি আইনের ব্যাত্যয় ঘটায় তবে তার বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ঈদগাহ মাঠ দিয়ে রাস্তা নির্মাণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৭:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩