গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ায় প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এসময় ২২ জন প্রশিক্ষিত নারীর সেলাই মেশিন ও ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বুধবার (২৫ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা বারী এসব উপকরণ বিতরণ করেন।
এ কর্মসূচির এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল ইসলাম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, চাঁদ মিয়া, শাহ রনজু, উদয় নারায়ন সরকার, ইউনুস আলী সরকার, গণেশ চন্দ্রশীল, রতন মিয়া, ফিরোজ মন্ডল প্রমুখ।
এসময় আফরোজা বারী বলেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দুর্গ। এই দুর্গে মহাজোটের কোন প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এখানকার মানুষ অনেক এগিয়ে গেছে। এখানে নৌকা মার্কার গণজোয়ার বইছে। কেউ নৌকা মার্কার বিজয় ঠেকাতে পারবে না। তাই এখানকার আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















