সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মিজানুর রহমান মিজান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে সাঘাটা থানা পুলিশ।

গ্রেফতার হওয়া মিজানুর রহমান মিজান উপজেলার ভরতখালী ইউনিয়নের  সাকোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২ টার দিকে মিজানের বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এতে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জাগো২৪.নেট-কে  বলেন, এ ঘটনায় মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এমামলা দায়ের করা হয়েছে। এই আসামি একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তিনি ইতিপূর্বও ইয়াবাসহ সাঘাটা থানা পুলিশের হাতে আটক হয়।

সাঘাটায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০২:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩