মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ধ্বংস 

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের ব্যাঙ্গারি  বিলে অভিযান চালিয়ে প্রায় ২৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১লাখ টাকা।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে এসময় মোবাইল কোট অভিযান পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন। অভিযানকাল উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সহ পুলিশ সদস্যগণ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ব্যাঙ্গারি বিল এলাকায় এসব জাল পোড়ানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখন ডিমওয়ালা মাছ  ডিম ছাড়ছে আর সেই ডিমওয়ালা মাছ ও পোনা যদি ধরা হয় তাহলে দেশিয় প্রজাতির মাছ কমে যাবে। দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্যই আমাদের এই অভিযান।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন জাগো২৪.নেট-কে  জানান, দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা জালগুলো  পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারে, তার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।

প্রকাশের সময়: ০২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩