সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রকাশ্যে দিবালোকে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

নিহত ব‍্যক্তি বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে  কোবাদ আলী (৬০)। তিনি পেশায় ভ‍্যান চালক ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ। সরেজমিনে গিয়ে জানা গেছে, পূর্বপাড়া মহল্লায় নিজ বাড়ির জমি নিয়ে নিহত কোবাদ আলীর সাথে প্রতিবেশি আপন তিন খালা অমেলা, সৈরব ও জাহেরা এবং তিন খালার ছেলে মেয়েদের সাথে দীর্ঘ কয়েক বছর থেকে বিরোধ চলছিলো। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আপোষ মিমাংসার ব‍্যবস্থা করলেও পরবর্তীতে পুনরায় এনিয়ে বিরোধের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে নিহত কোবাদ আলীর নতুনভাবে নির্মাণাধীন বাড়ি নিয়ে খালাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে খালা, খালাতো ভাইবোন ও তাদের ছেলেমেয়েরা একত্রিত হয়ে কোবাদ আলী, তার স্ত্রী ও ছেলেমেয়েকে মারপিট করতে শুরু করলে কোবাদ আলী প্রাণ ভয়ে দৌড়ে পাশের এক বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তাকে মারপিট করা হয়। এসময় প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত‍্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময়: ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩