মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র কাঠামোয় সাংবাদিকতার গুরুত্ব অপরিহার্য 

সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রীয়।যার মাধ্যমে রাষ্ট্রের সম্যক ধারণা নেওয়া যায়। তাই জনগণের স্বার্থে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার কথাও উল্লেখ করেন।
শুক্রবার (২৭ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী নির্বাচনবিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উজ্জ্বল বিকাশ দত্ত নির্বাচনকালীন রিপোর্টিংয়ের ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে পরামর্শ দেন। তারমধ্যে একটি হলো আইন অপরটি রাজনৈতিক দলগুলোর নির্বাচনকালীন কর্মপন্থা।
নির্বাচনকালীন রিপোর্টিংয়ের ঝুঁকি উল্লেখ করে সাংবাদিকদের রিপোটিংয়ের কৌশল সম্বন্ধে আলোকপাত করেন তিনি।
প্রধান অতিথি নির্বাচনকালীন রিপোর্টিংয়ের আইন-বিধি, আদেশ অধ্যাদেশসহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা রাখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ নির্বাচনকালীন রিপোর্টিংয়ের জন্য সংবিধান ও নির্বাচনী আচরণবিধসহ অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সম্যক ধারণা রাখার কথা বলেন। কিভাবে নির্বাচনের সময় সাংবাদিকতা করতে হবে সেসবের প্রায়োগিক দিক ও নির্বাচন কমিশন ও তাদের ভূমিকাসহ অন্যান্য বিষয় আলোকপাত করেন।
পিআইবি’র প্রশিক্ষক চলতি দায়িত্ব মো. শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
জনপ্রিয়

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

রাষ্ট্র কাঠামোয় সাংবাদিকতার গুরুত্ব অপরিহার্য 

প্রকাশের সময়: ০৬:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩