দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নাশকতার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সাদুল্লাপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাহারিয়া খাঁন বিপ্লব, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, সাংগাঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, এজেডএম সাজেদুল ইসলাম স্বাধিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন প্রমুখ।

আব্দুল্লাহ আল রিপন, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 
















