বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লালমনিরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার বিএম কলেজ মাঠে মহেন্দ্রনগর, হারাটি ও গোকুন্ডা ইউনিয়নের তরুণদের আয়োজনে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ়বের সভাপতিত্বে, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হাবিবের সঞ্চালনায়, সাবেক ইউপি সদস্য ও আজাদ জুট মিলের পরিচালক আমিনুল ইসলাম খান এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মেহেদী হাসান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ খান টোটন, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিটু প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















