বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতা আটক

বিএনপির ডাকা হরতালে পিকেটিং করার সময় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী এবং সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকা থেকে ৫ জন ও সাদুল্লাপুরের কাজিবাড়ি সন্তোলা থেকে ১ জনকে আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, সকালে কাচারী বাজার এলাকায় বিএনপির ডাকা হরতালে তারা পিকেটিং করছিল। এ সময় ৫ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, হরতালে শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে। কেউ জনসাধারণের চলাচলে ভিন্ন ঘটালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সাদুল্লাপুর থানা পুলিশ জানায়, আজ দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলকে তার বাড়ি কাজিবাড়ি সন্তোলা থেকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতা আটক

প্রকাশের সময়: ০১:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩