সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিরামপুর থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে।

আটককৃতরা হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপির নেতা দেলোয়ার হোসেন মোল্লা,(৫৬) পৌর বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম হোসেন (৫০), পৌর শহরের বকুলতলা মোড়ের রশিদুল ইসলাম (৫০), পূর্বজগনাথপুর (সাহেবপাড়া) গ্রামের নুরজামান ওরফে সুমন মন্ডল (৪৫), হোসেনপুর (আদর্শ পাড়ার) গ্রামের মোতাহার হোসেন(৫০), মুকুদপুর ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বেলাল (৫৫), মুকুদপুর ইউনিয়নের বাদমুখা গ্রামের মাজহারুল ইসলাম (৩৩), পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পূর্বজগনাথপুর (নতুন বাজার) মহল্লার মোস্তাফিজুর রহমান নয়ন (৪০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক চকপাড়া (শান্তিনগর) গ্রামের ছানোয়ার হোসেন (৪৫), মুকুদপুর ইউনিয়নের হরেকৃষ্ণপুর আটাপাড়া গ্রামের শামসুদ্দিন মন্ডল (৫৫), শিমুলতলী গড়েরপাড় গ্রামের আরিফুর রহমান (৪২), মুকুদপুর ইউনিয়নের হরেকৃষ্ণপুর আটাপাড়া গ্রামের মোঃ মতিন (৩৬), জামায়াত নেতা হাকিমপুর উপজলার চন্ডিপুর গ্রামের মহসীন আলী (৫০), রায়ভাগ গ্রামের সাইদুর রহমান (৪৭) এবং মধ্য বাসুদেবপুর গ্রামের চঞ্চল (২৯)।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে জানান, আটককৃতদের নিকট থেকে বাঁশর, লাঠি, ইট-পাটকেল, লোহার রড ইত্যাদি উদ্ধার করা হয়েছে। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আটককৃতদের নামে থানায় মামলা এবং রবিবার(২৯ অক্টোবর) তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩