শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ নিয়ে মাছ চাষ, বিষ দিয়ে ধ্বংস

কৃষক আবু বক্কর সিদ্দিক। লাভের স্বপ্নে ঋণ নিয়ে চাষ করছিলেন মাছ। এরই মধ্যে বিষ প্রয়োগে সেই মাছগুলো ধ্বংস করেছে শত্রুরা। এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার। এখন গ্রহীত ঋণ কীভাবে পরিশোধ করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন  তিনি।

সরেজমিনে সোমবার (৩০ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রওগাঁ শিবরামপুর গ্রামে দেখা গেছে পুকুরে মাছ মেরে ফেলার দৃশ্য। জমি সংক্রান্ত বিরোধের জেরে ওইসব মাছ বিষ দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ভুক্তভোগির অভিযোগ।

জানা গেছে, উপজেলা রওগাঁ শিবরামপুর গ্রামে মৃত সাইদালী মন্ডলের ছেলে  আবু বক্কর সিদ্দিক বিভিন্নভাবে ঋণ নিয়ে সোয়া ২ একর পুকুরে মাছ চাষ করছিলেন। এরপর একই গ্রামের মাহাবুব ফকির ও মামুন মিয়া গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে আবু বক্কর সিদ্দিকের ওই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় অভিযুক্ত মাহাবুব ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আবু বক্কর সিদ্দিক বলেন, মাহাবুব ফকির ও মামুন মিয়া গংরা শত্রুতা পোষণ করে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব, সেই চিন্তায় ভুগছি। এ নিয়ে আইনী সহায়তা নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনাটি জানা নেই তার। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখবেন।

তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড, সাংবাদিকের বুম-ক্যামেরা ধাক্কিয়ে অফিস ত্যাগ

ঋণ নিয়ে মাছ চাষ, বিষ দিয়ে ধ্বংস

প্রকাশের সময়: ০৭:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩