বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথমদিনে গাইবান্ধায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শহর থেকে দুরপাল্লার বাস ও অন্যান্য পরিবহন না চললেও শহরের সাথে উপজেলা শহরে যোগাযোগে অটো রিক্সা, সিএনজি চালিত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। অফিস-আদালদের কার্যক্রম চলছিল। এরই মধ্যে গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মৌসুমি তমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলতানা খন্দকার মনির নেতৃত্বে মহিলা দলের নেত্রীরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাটে পিকেটিং করেন।
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধায় ঢিলেঢালা অবরোধ, মহিলা দলের পিকেটিং
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা - প্রকাশের সময়: ০২:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- ১৪
জনপ্রিয়




















