বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সাবেক এমপিসহ ২০ নেতাকর্মীর নামে মামলা

দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সাবেক নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর-এ- আলম সিদ্দিকী নয়নসহ বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নামে নাশকতা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দরে সাধারণ জনগণসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
থানার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর রবিবার দুপুর ১টায় বিএনপি’র কেন্দ্রিয় ঘোষিত হরতাল চলাকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে মহাসড়ক অবরোধ করে পিকেটিং চলাকালে পিকআপ ভাংচুরের চেষ্টার সময় পুলিশ বাঁধা দিলে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেটের ফাঁকা গুলি ছুড়ে। এসময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এসময় দুই যুবদল নেতা আতিয়ার রহমান সুমন (৪২) ও ওমর ফারুক (২৩) নামে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) নিতাই চন্দ্র রায় বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, ঘটনাস্থলের আশেপাশের দোকানদার ও এলাকাবাসি অনেকেই নামপ্রকাশ না করার শর্তে জানান, রানীরবন্দরে এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি মিথ্যা ও গায়েবি মামলা। সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া একজন ভদ্র মানুষ। তাঁকে আসামী করায় তারা ক্ষুদ্ধ। তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ মামলার সত্যতা ও ৫ রাউন্ড রাবার বুলেটের ফাঁকা গুলির কথা স্বীকার করে জানান, চিরিরবন্দরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি কাজে বাঁধা দেয়াসহ জানমাল রক্ষায় পর্যাপ্ত সংখ্যক ফোর্সসহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
জনপ্রিয়

চিরিরবন্দরে সাবেক এমপিসহ ২০ নেতাকর্মীর নামে মামলা

প্রকাশের সময়: ০৪:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩