বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) গোবিন্দগঞ্জ পৌর শহরে দক্ষিণ বাসস্ট্যান্ডে সামনে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে মিছিল করে। এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে পিকেটিং করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহম্মদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি,সদস্য সচিব মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















