মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস পালিত

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইাবন্ধার সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর)  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হাবীবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্লা হেল কবির ফারুক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, সফল যুব উদ্যোক্তা সুরাইয়া আক্তার, ফেরদৌস আলম ও ইউনুস আলী প্রমূখ।

শেষে প্রশিক্ষণ গ্রহণকারি একজনকে ৬০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৬ জনকে সনদপত্র প্রদান করা হয়।

সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের সময়: ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩