রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশঝাড়ে শত্রুর হানা, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শফিকুল ইসলাম (৬৩) নামের এক কৃষকের বাঁশঝাড়ে হানা দিয়েছে একদল শত্রু। এসময় শতাধিক বাঁশ কেটে নষ্ট করে ফেলেছে তারা। শত্রুদের এই কাণ্ডে চরম দুশ্চিন্তায় পড়ছেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (২১ নভেম্বর) পলাশবাড়ি থানায় একটি অভিযোগ দাখিল করেছে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম।

জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের হরিণমারি গ্রামের মৃত আয়নাল হকের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে মাহবুব রহমান গংদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রোববার (১৯ নভেম্বর) সকালের দিকে প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে শরিফুলের বাঁশঝাড়ে জোরপূর্বক প্রবেশ করে ২৫০টি বাঁশসহ আরও কিছু সংখ্যক ইউক্লিপটার্সের গাছ কেটে ফেলে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় বাধা দিতে গেলে অভিযুক্তরা আমাদের ৪ জনকে মারপিট করেছে। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির কারণে আমার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, বাঁশ কর্তনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এটি তদন্তাধীন রয়েছে।

প্রকাশের সময়: ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩