শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শহীদ ও মাতৃভাষা দিবসে পুরস্কার বিতরণ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিরিরবন্দরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শনিবার সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।

এছাড়াও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, হাইওয়ে থানা, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহিদদের স্মরণে নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, কর্মকর্তাদের মতবিনিময়, আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ০৬:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬