শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিরামপুর উপজেলা ও পৌর শাখা, পৌরসভা কর্তৃপক্ষ,বিরামপুর প্রেসক্লাব,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিরামপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশের সময়: ০৬:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬