রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংক থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি সেফটি ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরমা খাতুন চৌধুরীপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নুরমা খাতুন নিখোঁজ ছিলো। এরপর স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে একটি বাড়ির পাশে পরিত্যাক্ত সেপটি ট্যাংকে তার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ওইস্থান থেকে এক কিশোরীর মরহেদ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সাদুল্লাপুরে প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংক থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশের সময়: ০৫:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬