মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কবিতা পাঠের আসর আয়োজন উপজেলা প্রশাসন।
২১ ফেরুয়ারী উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী আসরে উপজেলা নিবার্হী অফিসার আরাফাত সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন।
এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ত্রিশাল সরকারি নজরুল কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে ত্রিশালবাসীর পক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুর রহমান, ওসি ফিরোজ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী আসরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ত্রিশাল (ময়মনসিংহ) 


















