রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা থেকে ঝড়ে পড়েলেন মনোয়ার এমপি

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধরী এবার নৌকার মনোনয়ন থেকে বাদ পড়েছেন। আসন্ন দ্বাদশ নির্বাচনে তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ। এ আসনে মোট ১৪ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮ সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদের নাম ঘোষণা করেছেন। যার ফলে গাইবান্ধা-৪ আসনে বাদ পড়লেন মনোয়ার হোসেন চৌধরী এমপি।

এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে মনোয়ার হোসেন চৌধরী কেনো বাদ পড়লেন, এ নিয়ে স্থানীয়ভাবে চলছে চুলছেড়া বিশ্লেষণ ও নানা হিসাব-নিকাশ। তবে যিনি নৌকা পেয়েছেন তারই পক্ষে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে একাধিক সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

নৌকা থেকে ঝড়ে পড়েলেন মনোয়ার এমপি

প্রকাশের সময়: ০৮:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩