লালমনিরহাট-২ (সদর) আসনে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে চুড়ান্ত ভাবে অ্যাড. মতিয়ার রহমানের নাম ঘোষণা করেন।
এদিকে লালমনিরহাট সদর -৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত ভাবে ঘোষণা করার পর লালমনিরহাটে মিষ্টি বিতরণসহ আনন্দ উল্লাসে মেতে উঠলেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
মহেন্দ্রনগর দৃষ্টি আকর্ষণ মঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সাধারণ জনগণ ঘর থেকে বেরিয়ে এসে উক্ত অনুষ্ঠানে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সবার মুখে একই কথা নৌকার কান্ডারী এবার মতিয়ার রহমান আমরা তার যাত্রী।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা বলেন, মতিয়ার ভাই সকলের সুখ- দুঃখের সাথী। মতিয়ার ভাই নৌকার মাঝি হওয়ায় আমরা খুবই আনন্দিত।
মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব বলেন, লালমনিরহাট সদর -৩ আসনে মতিয়ার ভাইযের বিকল্প নেই। জননেত্রী সঠিক মানুষকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করেছেন। আমরা সদর উপজেলাবাসী এর শতভাগ মর্যাদা রাখবো।
হারাটি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন বলেন, মতিয়ার ভাই নৌকার মাঝি হয়েছেন এটা জনগণের প্রতি তার ভালোবাসার প্রতিফলন। ইনশাআল্লাহ মতিয়ার ভাইকে জনগণ সংসদ সদস্য নির্বাচিত করতে শতভাগ সহযোগিতা করবে।
দৃষ্টি আকর্ষণ মঞ্চের প্রেসিডেন্ট হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় মতিয়ার ভাই নৌকার কান্ডারী মনোনীত হয়েছেন। সবার দোয়া ও ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাধারণ জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ। পাশাপাশি গত কয়েক দিন যাবৎ দৃষ্টি আকর্ষণ মঞ্চে যারা সময় দিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহজাহান সাজু , ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















