আওয়ামী সরকারের পদত্যাগ ও একতরফা নির্বাচন বাতিলসহ ৬ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, গাইবান্ধা শাখা।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ও জোটের সমন্বয়ক পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তাহমীদ চৌধুরী তাহমিদ, সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সংগঠক সেলিম হাসান, ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক সাগর আহমেদ প্রমুখ।
বক্তারা আওয়ামী সরকারের পদত্যাগ, একতরফা নির্বাচন ও শিক্ষাক্রম ২০২১ বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৬ দফার দাবি জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















