দিনাজপুরের চিরিরবন্দরে চাঞ্চল্যকর কিশোরীকে গণধর্ষণের ঘটনায় প্রধান সহযোগী মুবিনকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-৩ দল।
রবিবার রাতে তাকে টাঙ্গাইল থেকে আটক করা হয়। ২৮ নভেম্বর ধৃত মুবিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে জনৈক কিশোরীকে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত ১নং আসামী ও প্রধান সহযোগী উপজেলার রেলওয়ে কলোনীর (মাছ বাজার) মো. আনছার আলীর ছেলে মো. মুবিন (২৩) কে র্যাব-১৪’র সিপিসি-৩ এর একটি দল টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুবিনকে আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ আটকের সত্যতা স্কীকার করে জানান, ঘটনার পর সে গা ঢাকা দেয়। মোবাইলের লোকেশন ট্রাকিং করে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে র্যাবের সদস্যরা তাকে আটক করে এবং থানায় সোপর্দ করলে আইনানুগভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়ে বর্তমানে ১৪ দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















