রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মনোনয়ন দাখিল করলেন ২৭ প্রার্থী

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, লালমনিরহাটে তিনটি আসনে মোট ২৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপি কোনো মনোনয়ন কেনেনি।
লালমনিরহাট-১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন, জাতীয় পার্টির হাবিবুল হক বসুনিয়া, জাকের পার্টির মানিকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের হাবিব মোঃ ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আজম আজহার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল বাকী, আতাউর রহমান প্রধান ও কে এম আমজাদ হোসেন তাজু মনোনয়ন জমা দিয়েছেন।
লালমনিরহাটে-২ ( আদিতমারী, কালিগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন। আওয়ামী লীগের  বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, জাতীয় পার্টির ইঞ্জিঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ বাদশা মিয়া, এনপিপির শরিফুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সুবৃত্তি রানী, জাকের পার্টির রজব আলী, বাংলাদেশ কংগ্রেসের দেলাব্বর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক,  হালিমা খাতুন, মমতাজ আলী ও রবীন্দ্রনাথ বর্মন মনোনয়ন জমা দিয়েছেন।
লালমনিরহাট-১ (সদর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। আওয়ামী লীগের অ্যাড. মতিয়ার রহমান, জাতীয় পার্টির জাহিদ হাসান,জাসদ আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী, জাকের পার্টির সকিউজ্জামান মিয়া, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) আশরাফুল আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) শ্রী হরিশ চন্দ্র রায়, তৃনমুল বিএনপি শামীম আহাম্মেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে  জাবেদ হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

প্রকাশের সময়: ০৮:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩