বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত : গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামীলীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত।
তিনি বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ, জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজী ও দলীয়করণ ছিলোনা। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন। আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এসময় বক্তৃতা করেন, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি।

প্রকাশের সময়: ০৪:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১