রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 “এ” প্লাস ক্যাম্পেইন: গাইবান্ধায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

আগামী ১২ ডিসেম্বর  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  গাইবান্ধায় সাংবাদিকদের ১দিনের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ হয়েছে।

লাইন ডিরেক্টর এনএনএস মহাখালী, ঢাকা আয়োজনে এবং  সিভিল সার্জনের কার্যালয় এর উদ্যোগে গতকাল দুপুরে সিভিল সার্জন অডিটোরিয়াম হল রুমে ওরিয়েন্টেশন ওয়ার্কশপে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: কে এম আফরোজ জাহান, ডা: সোহেল মাহমুদ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, দৈনিক জনসংকেত  পত্রিকার সম্পাদক দীপক পাল,মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল,দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা,সাংবাদিক কার্তিক বর্মন, জে এস সেলিম সহ অনেক।এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী গাইবান্ধা জেলায়  ৩৪ হাজার ৯শ ৩৯ জন  শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও  ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩ লাখ ৬৯ হাজার ৮৬ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ভরা ভরা পেটে আহার করানো হবে। শিশুর বয়স ৬ মাস হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান। ভিটামিন এ গ্রহণ শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।

গাইবান্ধা জেলায় ২০২০ টি অস্থায়ী কেন্দ্র ও ১৩ টি অতিরিক্ত কেন্দ্র বসানো হবে।

প্রকাশের সময়: ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩