রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রাতিষ্ঠানিক বিদ্যুৎ বিল অনাদায়ী দেড় কোটি টাকা

সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ১ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৭০৯ টাকা বিদ্যুৎ বিল অনাদায়ী

তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা ও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গাইবান্ধা জেলার বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ১ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৭০৯ টাকা বিদ্যুৎ বিল অনাদায়ী রয়েছে। এসব বকেয়া আদায়ে তৎপড় হয়ে ওঠেছে সমিতির কর্তৃপক্ষ।

গত ১৯ নভেম্বর গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

জানা যায়, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুতায়িত উপজেলাগুলো হচ্ছে- গাইবান্ধা সদর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা। এই ৫ উপজেলায় গ্রাহক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৫৭৭ জন। এতে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ৪৬ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা বিদ্যুৎ বিল অনাদায়ী রয়েছে।

এছাড়া রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির অর্ন্তভূক্ত বিদ্যুতায়িত উপজেলা গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ। এসব এলাকায় ২ লাখ ৫ হাজার ৮৬ জন গ্রাহক বৈদ্যুতিক সুবিধা গ্রহণ করছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মোট বকেয়া দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখ ৮৪ হাজার ১৪৯ টাকা। অক্টোবর পর্যন্ত এই হিসাব করা হয়েছে বলে জানা গেছে।

বিদ্যুৎ বিল বকেয়ার ব্যাপারে তৃর্ণমূলে খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ গ্রাহকের বিল বাকি থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে বকেয়া আদায় করেন কর্তৃপক্ষ। তা না হলে মামলা করে আদায়ের চেষ্টা করে থাকে। আর প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এ ধরণের কোনো তৎপরতা বিদ্যুৎ বিভাগে নেই। যার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বকেয়ার পরিমাণ বেড়েই চলে।

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির চলতি দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার আব্দুস কুদ্দুস জাগো২৪.নেট-কে বলেন, প্রাতিষ্ঠানিক বকেয়া বিল আদায়ের লক্ষে প্রতিষ্ঠানগুলোতে চিঠি ইস্যু করে তাগাদা দেওয়া হয়। যার ফলে নভেম্বরের শেষ থেকে এ পর্যন্ত কিছু বকেয়া আদায় করা হয়েছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন জাগো২৪.নেট-কে জানান, বকেয়া গ্রাহকদের মধ্যে সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে অনাদায়ী বেশী থাকে। যা প্রতিমাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করাসহ জেলা প্রশাসনের সভায়  আলোচনা করা হয়।

প্রকাশের সময়: ০১:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩