রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে সুন্দরগঞ্জের শিক্ষার্থী ফুয়াদের রহস্যজনক মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা সুন্দরগঞ্জের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যায় বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম।

মৃত্যু শিক্ষার্থী গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলাম সাজু’র পুত্র ফুয়াদ আল খতিব (রাকিব) (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওই হলের আবাসিক শিক্ষার্থী।

ওই হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফুয়াদ গ্রামের বাড়িতে যান। পরে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার কক্ষে প্রবেশ করেন। রবিবার বিকাল ৩টা পর্যন্ত সহপাঠীরা তাকে ফোনে না পেয়ে কক্ষে আসেন এবং অচেতন অবস্থায় দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ একরামুল ইসলাম বলেন, ‘আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ফুয়াদকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন থেকে চার ঘণ্টা আগে ফুয়াদ মারা গেছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন৷ তবে মারা যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তার পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকারে চাকরির পরীক্ষা দিতে বাড়ীতে আসে পরীক্ষা শেষে সন্ধায় আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে চলে যান। তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো বলতে পারবো না। বাড়ী থেকে কয়েকজন সেখানে চলে গিয়েছে।

প্রকাশের সময়: ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩