মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসক  

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ ও দরিদ্র শিক্ষার্থীরা। শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় মানুষের কষ্ট লাঘব করতে ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে ছুটে গেলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
তিনি বৃহস্পতিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত তীব্র শীত উপেক্ষা করে শহরতলীর ছয়টি  মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। কনকনে শীতের এই রাতে নতুন কম্বল পেয়ে খুশি দরিদ্র শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, দৈনিক প্রতিদিনের কাগজ লালমনিরহাট জেলা প্রতিনিধি শাহজাহান সাজু ও সাপ্তাহিক আলোর মনির প্রকাশক রমজান আলী প্রমুখ।
এ দিকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবন-যাপন বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছিলো। শীতকে উপেক্ষা করে জেলা প্রশাসক তাদের হাতে কম্বল তুলে দেওয়ায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন তারা।
পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, আমার এলাকায় মাদ্রাসাগুলোতে অনেক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনা করে। তাদের পাশে শীতবস্ত্র নিয়ে হঠাৎ জেলা প্রশাসকের আগমন অন্যান্য দৃষ্টান্ত। আমরা পৌরসভার পক্ষ থেকেও তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছি।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, আমরা সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায়ে জেলার পিছিয়ে পড়া মানুষের মাঝে নিয়মিত ভাবে শীতবস্ত বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমরা চাই এই শীতে যেন কোন মানুষ কষ্টে না থাকে, অন্তত একটি কম্বল তাদের হাতে তুলের দেওয়ার লক্ষ্যেই কাজ করছি।
জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

লালমনিরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসক  

প্রকাশের সময়: ০৩:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩