রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় জঙ্গলে পড়ে ছিলো কিশোরের মরদেহ

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি জঙ্গল থেকে ছাব্বির  মিয়া (১১) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার ‍দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভূতমারা বাজার সংলগ্ন আলাই নদীর বাঁধের একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

ছাব্বির মিয়া ওই ইউনিয়নের দুর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের আনিছুর রহমান খুরুর ছেলে ও রাঘবপুর এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

স্বজনরা জানায়, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে হঠাৎ করে ছাব্বির মিয়া নিখোঁজ হয়। এরপর তার সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়। এরই  একপর্যায়ে ওই স্থানে ছাব্বিরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখা যায়। এসময় পাশে একটি বস্তা ও জ্যাকেট পড়েছিল।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, খবর পেয়ে ছাব্বির হোসেন নামের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সাঘাটায় জঙ্গলে পড়ে ছিলো কিশোরের মরদেহ

প্রকাশের সময়: ০৭:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩