শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের শুভ উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ৩ জানুয়ারি) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের (বামনডাঙ্গা- রংপুর) আঞ্চলিক মহাসড়কের পাশে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ  সভাপতি শমেসউদ্দিন বাবু, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজ, জাতীয় পার্টি নেতা জহুরুল হক বাদশা প্রমুখ।

এ সময় শামীম হায়দার পাটোয়ারী বলেন আমি নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে এলাকায় সবাইকে সঙ্গে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি। পুলিশি ও প্রশাসনিক হয়রানি, রাজনৈতিক অস্থিরতা, হানাহানি, কাটাকাটি ও মারামারি থেকে সুন্দরগঞ্জ উপজেলাকে মুক্ত করতে পেরেছি। একটা সহাবস্থান রাখতে পেরেছি। সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের শুভ উদ্বোধন

প্রকাশের সময়: ০৯:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪