শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নুর আলম (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। জমির পানি সেচের ড্রেন খনন বিরোধে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলমের বাবা হাফিজার রহমান আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।    

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আলম। তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের হাফিজার রহমানের ছেলে।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ওই গ্রামে হামলার এ ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা যায়, খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামের  মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুর ১ টার দিকে পানি সেচের জন্য ড্রেন খননে প্রতিপক্ষরা বাঁধা দেয়। একপর্যায়ে খুশি মিয়া, ফুল মিয়া ও কাইয়ুমসহ নুর আলমের ওপর লাঠিসোডা নিয়ে হামলা করে। এসময় নুর আলম গুরুতর আহত হয়।  তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পরে তাকে রংপুর মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ের ৮ টার দিকে নুর আলম মিয়া মারা যায়। 

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর আলম নামের একজনের মৃত্যু হয়েছে। ইতিপূর্বে এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

প্রকাশের সময়: ০৯:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪