মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় স্বামীর উপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা 

পাবনার আটঘরিয়া উপজেলায় স্বামীর উপর অভিমান করে স্ত্রী বৃষ্টি রানী(২০) নামক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। সে জেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে। এঘটনায় নিহতের স্বামী অমিত রায়কে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১৪ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলা সঞ্চয়পুর গ্রামে তার শ্বশুর বাড়িতে।
 বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্চয়পুর গ্রামের অনুকূল রায়ের ছেলে অমিত রায়(২৮) এর সাথে আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে বৃষ্টি (২০) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ ঘটনার দিন দুপুরে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনা স্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
জনপ্রিয়

আটঘরিয়ায় স্বামীর উপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা 

প্রকাশের সময়: ০৯:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪