গাইবান্ধা সরকারি কলেজে শীতের পিঠা উৎসব হয়েছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের সহযোগিতায় বৃহস্পতিবার অর্ধবেলা গাইবান্ধা সরকারি কলেজ কর্তৃক পিঠা উৎসব পালন করেছে।
পিঠা উৎসবের উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান খন্দকার সারোয়ার, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রহিম, হোষ্টেল সুপার প্রফেসর আনিসা আক্তার বেগম চৌধুরী ও ইফতেখার রহমান।
মেলায় বিভিন্ন রকমের বাহারি পিঠার নয়টি স্টল স্থান পায়। এতে মিঠাই, চায়ের আড্ডা, বিসমিল্লাহ স্টোর, আয় সাথি পিঠে ঘরে যাই, পিঠাপুলি, মোহাম্মদী পিঠা, রকমারি পিঠা।
বাহারি পিঠা স্টোরের গাইবান্ধা সরকারি কলেজ গণিত বিভাগের ছাত্রী মোছা: জান্নাতী আক্তার সাথে কথা হলে তিনি বলেন- আমাদের স্টলে বামিজ বাদাম, দুধ পুলি, বিস্কুট পিটা, ঝিনুক পিঠা, মাংস পিঠা, জামাই সোহাগী পিঠা, সবজি পিঠা, সিদ্ধ পিঠা সহ আরো ২০ প্রকারের পিঠা রয়েছে।
এছাড়াও পিডা খাইতে আসা একই কলেজের ছাত্রী পান্না ভট্টাচার্য বলেন- খুব ভালো লাগতেছে পিঠা উৎসবে এসে, আসলে আমরা বাঙালি পিঠা খেতে আমাদের খুব ভালো লাগে। পড়াশোনার চাপে এই শীতে বাড়িতে যাইতে পারি না। তাই কলেজে এমন উদ্যোগে শীতের পিঠা খাইতে পারতেছি।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আজকের এই উৎসবে ১৮০ রকমের পিঠা আয়োজন করা হয়েছে।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















