বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গরমে মানুষদের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ

গাইবান্ধা জেলায় দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহে জনজীবনে হাঁসফাঁস শুরু হয়েছে। এসব মানুষদের মধ্যে সাদুল্লাপুর শহরে শরবত বিতরণ করেছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে ওই শহরের বিভিন্ন স্থানে এসব শরবত বিতরণ করা হয়। এতে ১২০ লিটার শরবত ৫০০ মানুষকে পান করতে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, রুহুল আমিন, মুন সরকার, জিসান সরকার রাকিব, পুষ্পিতা সরকার, পূজা সরকার, বৃষ্টি ইসলাম, স্বর্গ, ছামিয়া জাহানসহ আরও অনেকে।

ওই শরবত পেয়ে আইয়ুব আলী নামের এক ভ্যান চালক বলেন, এই গরমে রাস্তায় থাকা দায় হয়ে পড়েছে। অসহনীয় গরমে অস্থির হয়ে ওঠেছি। এরই মধ্যে স্বেচ্ছাসেবী কর্মীদের দেওয়া এক গ্লাস শরবত পানে অনেকটা স্বস্তি পেলাম।

বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এরই অংশ হিসেবে গরমে নাভিশ্বাস মানুষের মধ্যে শরবত দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এ সংগঠনে যুক্ত সবাই শিক্ষার্থী। বিভিন্ন দাতাদের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের কাজগুলো অব্যাহত রাখতে সবার সহযোহিতা কামনা করছি।

গরমে মানুষদের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ

প্রকাশের সময়: ০৬:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪