বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুন্দরগঞ্জে জামায়াতের র‌্যালী ও সমাবেশ 

স্বৈরাচারী খুনি হাসিনার পদত্যাগ ও পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজয় র্ালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে বামনডাঙ্গা রেলস্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবদুল আজিজ।
সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় শান্তির সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর মো. মাজেদুর রহমান, উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম মন্জু, পৌর আমীর মো. একরামুল হক বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুনুর রশিদ, বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. আবদুল ওহাব ও শিবির নেতা মো. মোশাররফ হোসেন প্রমূখ।
এর আগে বাদ আছর নামাজ শেষে বামনডাঙ্গা স্টেশন জামে মসজিদ থেকে বিজয় র্ালি বের হয়ে বামনডাঙ্গা বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেয়।

প্রকাশের সময়: ০৭:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪