৯৯৯ কল পেয়ে, দিনাজপুরের হিলি সীমান্তে ২৮ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে করেছে থানা পুলিশ।
আটকৃতরা হিলি স্টেশন রোডের গোডাউন মোড়ের বাবু হোসেনের ছেলে শাওন, একই এলাকার ফারুখ উদ্দিনের ছেলে নওশাদ আলী (২৮) ও হিলির বাঁশমুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে পল্লী বিদ্যুতের ঠিকাদার নাহিদ হাসান।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় হিলি এলএসডি গোডাউনের (স্টেশন রোড) পশ্চিম পাশে বাবুর বাড়ি থেকে ২৮ বোতল ফেনসিডিল সহ পুলিশ তাদের আটক করেন।
হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো২৪.নেট-কে জানান, ৯৯৯ এ কল পেয়ে শনিবার বিকেল ৩টায় থানার অফিসার এসআই রকিবুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে হিলি স্টেশন রোড বাবুর বাড়ি অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল সহ নওশাদ,শাওন ও নাহিদ হাসানকে হাতেনাতে গ্রেফতার করে।
আটকৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলার প্রস্তুতি চলছে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 

















