দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি, সকল সরকারি দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো বর্ণাঢ্য র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা, কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের রংপুর বিভাগীয় টিম সদস্য আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহবায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 
















