মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে চিরিরবন্দরে  বিক্ষোভ-সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন মসজিদের মুসল্লী ও তৌহিদী জনতা বাদ জুম’আ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার জুম’আ নামাজের পর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলীবাজারে রংপুর-দিনাজপুর মহাসড়কে বিভিন্ন মসজিদের মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না, তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না’ ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ করা হয়। তারা আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

উল্লেখ্য, গত মাসে ইসরাইলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্যদিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে গাজায় ইসরাইলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরাইলের এই হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা।

প্রকাশের সময়: ০৬:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫